Showing posts with label Entertainment. Show all posts
Showing posts with label Entertainment. Show all posts

Friday, November 24, 2023

মুম্বাইয়ের সাথে আরও কিছু সিনেমার পরিকল্পনা চলছে: দেশে ফিরে শাকিব

মুম্বাইয়ের সাথে আরও কিছু সিনেমার পরিকল্পনা চলছে: দেশে ফিরে শাকিব

 

মুম্বাইয়ের সাথে আরও কিছু সিনেমার পরিকল্পনা চলছে: দেশে ফিরে শাকিব



ভারতে ‘দরদ’ সিনেমার একাংশের শুটিং শেষে আজ দেশে ফিরেছেন শাকিব খান। দেশে ফিরে সাংবাদিকদের সাথে কথা বলেন ঢালিউড কিং খ্যাত এই অভিনেতা। সেখানে তিনি বলেন, মুম্বাইয়ের সাথে কাজ কেবল শুরু, সামনে আরও কিছু অপেক্ষা করছে।

সাংবাদিকদের অভিনেতা বলেন, দরদের শুটিং খুব ভালো হয়েছে। শুরু হয়েছে নতুন দিয়ে, অনেক কিছু নতুনত্ব আছে। প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে দরদের অভিজ্ঞতা ভালো ছিল। মুম্বাইয়ের সাথে মিলে আরও অনেক ভালো ভালো কাজ আসতে যাচ্ছে। মাত্রই পথচলা শুরু হলো, আশা করছি এটি আরও অনেকদূর যাবে। মুম্বাইয়ের সাথে আরও খুব ভালো কিছু সিনেমার পরিকল্পনা চলছে বলেও জানান তিনি।

মূলত, ‘দরদ’ সিনেমার একটি গানের দৃশ্যের শুটিংয়ে দেখা যায় ঢালিউড কিং শাকিব খান ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে। গানটির শিরোনাম ‘এই ভাবাও এই ভাসাও, বুকেরই মাঝে হারাও’। এ গানের মাধ্যমে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ছবির ভারতের অংশের শুটিংও শেষ হয়। সেই শুটিং শেষে আজ দেশে ফিরলেন শাকিব।

সিনেমাটি বাংলার পাশাপাশি তামিল, হিন্দি, মালায়লামসহ ৬টি ভাষায় নির্মিত হবে। আগামী বছরের ২ ফেব্রুয়ারি একযোগে ৩২ দেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

এর আগে, গত মাসের শেষ সপ্তাহে মুম্বইতে ছবিটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২৭ অক্টোবর বারানসী থেকে শুটিং করেছে ‘দরদ’ টিম।

এসজেড/

সুত্রঃ যমুনা টিভি

শাকিব খান, অভিনেতা , ঢালিউড , দরদ, 

ছোটবেলা থেকেই আওয়ামী লীগ মনে লালন করি: মাহিয়া মাহি

ছোটবেলা থেকেই আওয়ামী লীগ মনে লালন করি: মাহিয়া মাহি

 

ছোটবেলা থেকেই আওয়ামী লীগ মনে লালন করি: মাহিয়া মাহি



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে লড়তে চান চিত্রনায়িকা মাহিয়া মাহি। সে লক্ষ্যে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী। সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মাহি। বলেন, তৃণমূলের মন্তব্য নিয়ে যদি যাচাই-বাছাই করা হয়, তবে অবশ্যই মনোনয়ন পাবেন তিনি।

নির্বাচনে জিতলে এলাকার মানুষের জন্য কী করবেন, এমন প্রশ্নের জবাবে মাহি জানান, চাঁপাইনবাবগঞ্জের নারীদের কর্মসংস্থানের জন্য কাজ করতে চান। কৃষিনির্ভর এলাকা হওয়ায় চাষিরা যাতে তাদের শ্রমের ন্যায্য মূল্য পায়, সেটি নিয়েও কাজ করবেন।

মাহি আরও বলেন, ছোটবেলা থেকেই তিনি আওয়ামী লীগকে মনে লালন করেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ার পর থেকে তিনি ধ্যানে জ্ঞানে আওয়ামী লীগকে অনুসরণ করেন এবং প্রধানমন্ত্রীর সব নির্দেশনা মেনে চলেন। নিজেকে আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দাবি করেন মাহিয়া মাহি।

এএস/

সুত্রঃ যমুনা টিভি


মাহিয়া মাহি, জাতীয় সংসদ নির্বাচন, চাঁপাইনবাবগঞ্জ, আওয়ামী লীগ,

ডিবি কার্যালয়ে তানজিন তিশা

ডিবি কার্যালয়ে তানজিন তিশা

 

ডিবি কার্যালয়ে তানজিন তিশা



জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ডিবি কার্যালয়ে গিয়েছেন। সোমবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতে যান তিনি।

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে তানজিন তিশা জানান, ডিবি অফিস একটা আস্থার জায়গা। যারা সাইবার বুলিং ও নানা ধরনের হ্যারেজমেন্টের শিকার হন, তারা এখানে আসেন। হারুন স্যারের সাহায্য নেন। আমিও তার ব্যতিক্রম নই। আমি শেষ কদিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি, শুধুমাত্র সেকারণেই এখানে আসা।

এক সাংবাদিকের প্রসঙ্গে তিশা বলেন, আমি অসুস্থ অবস্থায় তার টেক্সট পেয়ে তাকে কল করি। সেই কথাগুলো তিনি অনলাইনে ছেড়েছেন। একজন নারী হিসেবে এমন বিব্রতকর অবস্থায় পড়তে হবে, এটা মোটেও কাম্য ছিল না। হারুন স্যারকে শুধু তার বিষয়টি জানিয়েছি। আশা করছি, সুষ্ঠু সমাধান হবে।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, তানজিন তিশা সাইবার বুলিংয়ের সমস্যায় পড়ে ডিবি কার্যালয়ে এসেছিলেন। তার অভিযোগটি পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানাতে পারব।

এর আগে, ১৬ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তিনি হাসপাতালেও চিকিৎসা নেন বলে জানা যায়। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। হাসপাতাল থেকে ফিরে তানজিন তিশা এ ব্যাপারে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

তানজিন তিশা স্ট্যাটাসে জানান, বিগত কয়েক দিনের অসুস্থতা, ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন কথা এবং পরিচিত ও অপরিচিত বিভিন্ন ফোনকলে ‘মেন্টালি পাজলড’ ছিলেন তিনি। তখন এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে একপর্যায়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারান তিনি। যা আসলে ইচ্ছাকৃত ছিল না বলে জানান তানজিন তিশা।

সুত্রঃ jamuna.tv

তানজিন তিশা, ডিবি , হারুন অর রশিদ,